বগুড়ায় গ্রেপ্তার ৩৯

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

arrest_banglanews24_234636097বগুড়ায় গত ১২ঘণ্টায় ভাঙচুর ও নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও নন্দীগ্রাম উপজেলা জামায়াত নেতা রুহুল আমিনও রয়েছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত গত ১২ঘণ্টায় ভাঙচুর ও নাশকতা মামলায় ৩৮জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী।

এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া-রংপুর সড়কে নাশকতা চেষ্টাকালে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলাম (২৪) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়। পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এএসপি গাজিউর রহমান।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G