এসএ গেমস: দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ঝুলিতে ১৬ পদক

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৯ সময়ঃ ১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ পূর্বাহ্ণ

এসএ গেমসের প্রতিযোগিতা শুরু হয়ে যায় ২৭ নভেম্বর। তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ১লা ডিসেম্বর থেকে। সোমবার থেকে পদক গণনা শুরু হল। আর এতে তায়কোয়ানদো খেলোয়াড় দিপু চাকমা স্বর্ণ জয় করে বাংলাদেশের শুরুটা আনন্দময় করে তুলেছে।

দিপু স্বর্ণ জিতেছেন তায়কোয়ানদোর পুমসে ইভেন্টে ৮.২৮ ও ৭.৯৬ স্কোর করে। তায়কোয়ানদোর ইভেন্টে পুমসে পেয়ার +২৯ তে মৌসুমী আক্তারকে নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন দিপু। ছেলেদের পুমসে একক ১৭ থেকে ২৩ ইভেন্টে কামরুল ইসলাম এবং মেহেদী হাসান ২৩ থেকে ২৯ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন। পুমসে পেয়ার ১৭ থেকে ২৩ ইভেন্টে ব্রোঞ্জ এনে দেন নুরুদ্দিন হোসেন ও রুমা খাতুন।

গেমসের দ্বিতীয় দিনে কারাতের দুটি ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে হেরে গেছেন বাংলাদেশের কারাতেকারা। বাংলাদেশ পেয়েছে দুটি রৌপ্য। পুরুষ একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোস্তাফা কামাল ও মেয়েদের একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মাউনজেরা বর্ণা রৌপ্যপদক জিতেন। মেয়েদের একক কাতা ইভেন্ট থেকে দেশকে প্রথম পদক (ব্রোঞ্জ) এনে দেন হোমায়রা আক্তার অন্তরা।

ছেলেদের একক কাতায় ব্রোঞ্জ জেতেন হাসান খান সান। ছেলে ও মেয়েদের দলীয় কাতা থেকেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।পুরুষ অনূর্ধ্ব-৮৪ কেজি কুমিতে মোহাম্মদ রমজান, +৮৪ কেজিতে আতিকুর রহমান, মেয়েদের অনূর্ধ্ব-৫০ কেজিতে ফাহমিদা আক্তার ব্রোঞ্জ পেয়েছেন।

ভলিবলের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরেছে বাংলাদেশ। প্রথম সেট ২৫-২৩ ব্যবধানে জয়ের পর তিন সেট ২৫-২০, ২৫-১৬, ২৫-২১ পয়েন্টে হারে তারা।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের পেয়েছে ১৬টি পদক। এর মধ্যে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১৩ টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G