বিজয় অনিবার্য

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

সালাউদ্দিনবিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধ ও হরতাল কর্মসূচিতে ‘ন্যায়সঙ্গত’ দাবি করে তাতে বিজয় অনিবার্য বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও সকল গণতন্ত্রকামী দেশবাসীকে চলমান শান্তিপূর্ণ অবরোধ ও হরতাল কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করার আহবান জানাই। ন্যায়সঙ্গত গণআন্দেলনের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে চলছে টানা অবরোধ। এর মধ্যে কয়েক দফা হরতালেরও ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। অবরোধ ও হরতাল ঘিরে সহিংসতায় শনিবার পর্যন্ত অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার মধ্যেই সর্বশেষ রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

বিৃবতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অবস্থায় অঘোষিতভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রসমূহ, জাতিসংঘসহ সকল বিশ্বসংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ জানানো সত্বেও অবৈধ আওয়ামী সরকারের টনক নড়ছেনা।’

বিএনপির এই নেতা বলেন, ‘মূলত: একদলীয় শাসন ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাকরণই আওয়ামী লীগের রাজনৈতিক মেনিফেষ্টো। বিএনপি ও ২০ দলীয় জোটের ক্ষমতারোহণের জন্য নয়, বরং আওয়ামী একনায়কতান্ত্রিকতা ও স্বৈরতান্ত্রিকতা থেকে জাতিকে মুক্ত করার জন্যই জনগণের এই আন্দোলন।’

সালাহ উদ্দিন বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস এবং গণহারে পাস করিয়ে দিয়ে সমগ্র শিক্ষাব্যবস্থাকে নিলামে উঠিয়ে প্রধানমন্ত্রী ও বেচারা শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের জন্য মায়াকান্না করছেন। ১৯৯৫-৯৬ সালের আওয়ামী নৈরাজ্য ও তাণ্ডবের কারণে এসএসসি পরীক্ষা তিন মাস পেছাতে বাধ্য হয়েছিল তৎকালীন বিএনপি সরকার।’

দেশের সকল পরীক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, চাকুরীজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, সুশীল সমাজসহ শ্রেণি পেশা নির্বিশেষে আপামর জনসাধারণকে আহবান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সম্মিলিতভাবে গণতন্ত্র মুক্তি আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করুন। তাহলেই দেশের সকল মানুষের অভিপ্রায় অনুযায়ী প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হবে এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হবে।’

প্রতিক্ষণ/এডি/বকুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G