ব্রিটিশ তরুণ প্রেমের টানে চট্টগ্রামে উড়ে এলেন

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৯ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫২ অপরাহ্ণ

আগে নাম ছিল গ্রাহাম স্টুয়ার্ট। এখন তার নাম হয়েছে সাইমন কবির। ধর্ম পরিবর্তনের কারণ চট্টগ্রামের এক তরুণী। তার প্রেমে পড়ে মুসলমান হয়ে বিয়ে করেছেন এই ব্রিটিশ তরুণ।

তরুণীর নাম ফেরদৌসি কবির মুক্তা। গ্রাহাম স্টুয়ার্ট মুক্তাকে বিয়ের আগে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়।

মুক্তা চট্টগ্রামের সন্দ্বীপের হুমায়ুন কবির হেলালীর মেয়ে। নবদম্পতি বর্তমানে চট্টগ্রামের কোতোয়ালি থানার লাভ লেন এলাকায় কবির হেলালীর বাড়িতে অবস্থান করছেন।

মুক্তার পারিবারিক সূত্র জানায়, মুক্তা ২০১৭ সালে লন্ডনের নটিংহাম ইউনিভার্সিটিতে পড়তে যান। লন্ডনে পড়াকালীন গ্রাহামের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের। পারিবারিকভাবে বিয়ের কথা উঠলে ধর্মীয় বিষয়টি সামনে আসে। পরে গ্রাহাম ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশের সামাজিকতার বিষয়টি জানানোর পর গ্রাহাম দেশে এসে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ১৪ ডিসেম্বর তিনি দেশে আসেন। গত বৃহস্পতিবার বাঙালি রীতি অনুযায়ী গায়ে হলুদ ও শনিবার চট্টগ্রাম নগরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G