ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা ক্রসফায়ার দেওয়ার দাবি সংসদে

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০২০ সময়ঃ ৭:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৩ অপরাহ্ণ

ধর্ষণ এ মুহূর্তে বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। দিন যত যাচ্ছে যেন এর ভয়াবহতা আরও বেড়ে চলেছে। বাসে, রাস্তায় কোথাও যেন নারীর নিরাপদ চলাফেরা দায় হয়ে পড়েছে। এ নিয়ে সচেতন মহলেও নানা আলোচনা-সমালোচা চলছে। ধর্ষণের শাস্তি আরো কঠোর করে মৃত্যুদন্ড দেয়ার কথা নানা জায়গায় আলোচনা হচ্ছে। এবার ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথা দাবি হিসেবে উঠে এল জাতীয় সংসদেও। এই দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড, প্রয়োজনে ক্রসফায়ার করা উচিত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় সংদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। মুজিবুল হক চুন্নু বলেন, ধর্ষণ প্রতিরোধে আলোচনার জন্য অধিবেশনের কোনো একদিন দুই ঘণ্টা আলোচনার জন্য নির্ধারণ করা হোক।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G