২৪ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত

প্রকাশঃ মার্চ ১, ২০২০ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

আজ ১লা মার্চ রবিবার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ২৪তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২০ লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত হিফজুল কুরানঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম, আরো উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নাসির আহমেদ, এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারাদেশ থেকে বিভাগীয় ভাবে বাছাইকৃত হাফেজ ছাত্রদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

সর্বশেষ দোয়ার মাধ্যমে ২৪তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২০ এর সমাপনী ঘোষণা করা হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G