মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ০৪ , আহত ৩০ জন

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০২০ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৮ অপরাহ্ণ

মোঃ ইউনুসআলী

মাগুরা প্রতিনিধি

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দেড়টার সময় মাগুরা যশোর মহাসড়কে মঘীর ঢাল নামক স্থানে দুটি বাস ও একটি মাইক্রো বাসের এর ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে ০৪ জন।আহত হয়েছে আনুমানিক ত্রিশ জন। বরিশাল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা চাকলাদার পরিবহন অপরদিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহন এবং একটি মাইক্রোবাস মাগুরা- যশোর মহাসড়ক মঘীর ঢাল নামক স্থানে পৌঁছালে সোহাগ পরিবহন অতর্কিত ভাবে চাকলাদার পরিবহনকে আঘাত করে। এর ফলে চাকলাদার পরিবহনটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে পাশের একটি ডোবায়। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং যশোরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে ০৪ জন মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। যারা
নিহত হয়েছেন যথাক্রমে চাকলাদার পরিবহন এর সুপারভাইজার যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার মোহাম্মদ আমিন(৪০),চাকলাদার পরিবহন হেলপার যশোর সদর উপজেলায় শংকরপুর গ্রামের সন্ন্যাসী দিঘীর পাড় এলাকার লিয়াকত মোল্লার ছেলে মোহাম্মদ আরিফ (৩৮),নরসিংদী পৌর এলাকার পূর্ব দত্তপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে ফখরুল ইসলাম( ৪০),যশোর শার্শা উপজেলায় বেলতা গ্রামের মাহমুদউল্লাহর ছেলে নুর ইসলাম(৫৫)। নিহত চারজনই চাকলাদার পরিবহন এর যাত্রী। বেশিরভাগ হতাহত হয়েছে চাকলাদার পরিবহনের যাত্রী। এ ব্যাপারে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ৩০ জনের মতো আহতদের মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G