মুন্সিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

munsiganjমুন্সিগঞ্জের চরাঞ্চল আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্যালক-ভগ্নিপতি নিহত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের মেঘনা নদী ঘেষা কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফয়েজ মিজি (৩০) ও মোহন বেপারী (৪৫)। আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমদাদ হোসাইন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে মিস্টার মিজি গংয়ের সঙ্গে ফয়েজ মিজির পারিবারিক বিরোধ চলে আসছে। দুই পরিবারের বিরোধের জের ধরে মিস্টার মিজি গং ফয়েজ মিজিকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় তার ভগ্নিপতি মোহন এগিয়ে গেলে তাকেও এলোপাথাড়ি গুলি করা হয়। পরে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ /এডি/জামান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G