প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ককটেল বিস্ফোরণঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও আদালত পাড়ায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে স্থানীয় পথচারী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আর লোকজন ছোটাছুটি করতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহজনক লোকজনকে তল্লাশি করতে থাকে।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান  জানান, আমি অন্য এলাকায় আছি। ঘটনাটি জানার চেষ্টা করছি।

প্রতিক্ষণ/এডি/শামীম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G