পর্ণো ছবির জের ধরে স্বামীকে খুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক,প্রতিক্ষণ ডট কম  

images (1)তুরস্কে এক নারীর হাতে তাঁর স্বামী খুন হয়েছেন। ধারালো ছুরি দিয়ে গলা কেটে স্বামীকে হত্যা করেন ওই নারী।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর দাবি, স্বামীর হাতে বেদম মারধরের শিকার হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।

গতকাল রোববার দৈনিক হুরিয়াত জানায়, জার্মানির পর্নো ছবি দেখে ওই নারীকে একই ধরনের যৌন-আচরণ করতে বলতেন তাঁর স্বামী। কিন্তু স্ত্রী তাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বেদম পিটুনি দিতেন স্বামী। এর জের ধরে স্ত্রীর হাতে খুন হন স্বামী নিজে।

৪৯ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তিনি দাবি করেন, তাঁর ৬৭ বছর বয়সী স্বামী সুখী জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিয়ের পর প্রথম কিছু দিন সব ঠিকঠাকভাবেই চলছিল। এরপর শুরু হয় সহিংসতা।

ওই নারীর অভিযোগ, তাঁর স্বামী রাতভর জার্মান পর্নো ছবি দেখতেন। ছবির আদলে তাঁকে অভিনয় করতে বলতেন। প্রত্যাখ্যান করায় তাঁকে বেদম মারপিট করতেন স্বামী। পুলিশের কাছে অভিযোগ দিলে নির্যাতন আরও বেড়ে যায়। একপর্যায়ে তিনি তাঁর স্বামীকে রান্নাঘরে ব্যবহৃত ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পুলিশের কাছে ধরা দেন।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G