শর্ত পূরণে ব্যর্থ হলে ব্যবস্থা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

eduminisযে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও অনুমতির ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি তাদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে বক্তব্য রাখেন তিনি।

শিক্ষামন্ত্রী মন্ত্রী বলেন, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আইন করা হয়েছে। আমি আশা করবো সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সে আইন মেনে চলবে।আর যারা তা মানবেনা তাদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হলো আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। আজকের শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতে নেতৃত্ব দেবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নয়নের জন্য এসব বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করা যায়। আশাকরি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভবিষ্যত প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, যারা আজ শিক্ষা জীবনের সমাপ্তি করছে তাদের মনে রাখতে হবে আজ থেকে তাদের কর্মজীবন শুরু হচ্ছে। তবে তারা ইচ্ছা করলে আরও উচ্চ শিক্ষা নিতে পারে। আমি আশা করবো শিক্ষা জীবনে অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে এসব শিক্ষার্থী তাদের সৃজনশীলতা প্রয়োগ করে কর্মজীবনকে আলোকিত করে তুলবে এবং জাতি গঠনে অবদান রাখবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল রবের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. এনায়েত উল্লাহ, সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্রছাত্রীগণ।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G