পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৭:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

সালাহ-উদ্দিন-আহমেদবর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, রাজনৈতিক সঙ্কটের কারণে সৃষ্ট পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে অবৈধ ক্ষমতাসীনদেরকেই নিতে হবে। ভুয়া নির্বাচনের মাধ্যমে জবরদস্তি ক্ষমতায় থাকার স্বপ্নসাধ শিগগিরই গণআন্দোলনে ধূলিস্মাৎ হয়ে যাবে।

সোমবার বিকেলে ২০ দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিষ্টাচার বহির্ভূত বাক্যবাণ প্রয়োগের ব্যবহার থেকেও বিরত থাকার আহবান জানান।

বর্তমান রাজনৈতিক সংকটের দায় সরকারের ওপর চাপিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। সংকট উত্তরণে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।

পাশাপাশি তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান হাসানুল হক ইনুর প্রতি।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে দলবাজির অভিযোগ এনে জনগণের বিরুদ্ধে না দাঁড়াতে তাদের প্রতি আহবান জানান সালাহউদ্দিন আহমেদ।

সবশেষে আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে খালেদা জিযার পক্ষে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/রনি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G