চাঁদপুরের মেঘনায় জাটকাসহ আটক ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Coastবাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা আটক করেছে । এ সময় জাটকা বহনকারী ইঞ্জিনচালিত কাঠের বোটসহ স্বপন চন্দ্র বর্মন (৪৬) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সাংবাদের ভিত্তিতে মঙ্গলবার চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান এর নেতৃত্বে একটি দল অপারেশন চালিয়ে চাঁদপুরের মেঘনা নদী থেকে এসব মাছ আটক করা করে।
আটককৃত জাটকা এবং বোটের আনুমানিক মূল্য দুই লক্ষ ৫০ হাজার টাকা।

পরে মৎস্য কর্মকর্তার কাছে আটককৃত জাটকা ও বোট হস্তান্তর করা হয়।

প্রতিক্ষণ/এডি/এমএসডি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G