হার্বাল চায়ের স্বাদ বাড়াতে মেশান!

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ১০:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Harbal_Teaআপনার স্বাস্থ্যের জন্য হার্বাল চাযের কোন জুড়ি নেই । আর এতে যদি আরও অল্প কিছু বাড়তি উপাদান যোগ করতে পারেন তাহলে তা যেমন আপনার স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে তেমনি স্বাদও বাড়বে।

হার্বাল চায়ে কয়েকটি  উপাদান  করলে এ থেকে স্বাস্থ্যের জন্য উপকারি নানা ভেষজ গুণও পরিপূর্ণ ভাবে পাওয়া সম্ভব। চলুন তাহলে জেনে নিই তেমন সাতটি উপাদানের কথা।

১. লেবু: হার্বাল চায়ের স্বাদ ও গন্ধ বহুগুণে বাড়িয়ে দেবে লেবু। এটি চায়ে ভিটামিন সি যোগ করার একটি অন্যতম উপায়। আর এটি শরীরের বিষ দূর করতেও ভালো কাজ করে। লেবু মানসিক চাপ কমায়। আর এটি হজমেও উপকার করে।

২. আদা: আদার টুকরো কিংবা আদার পাউডার ব্যবহার করা যেতে পারে হার্বাল চায়ে। আর এটি চায়ে যোগ করাও খুব সহজ। আদা নাকের সমস্যা, মানসিক চাপ, বিষণ্ণতা, পেটের সমস্যা ও মাইগ্রেনজনিত মাথাব্যথা দূর করে। আপনার চায়ে কয়েক টুকরো আদা যোগ করলেই এ উপকার পাওয়া সম্ভব।

৩. পুদিনা পাতা: টাটকা পুদিনা পাতা হার্বাল চায়ে প্রয়োগ করা হলে তা আপনার হজমশক্তির উন্নতিতে কাজে আসবে। এটি শরীরের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে শক্তি যোগায়। এ ছাড়াও এটি টেনশন ও মাথাব্যথা কমাতে সাহায্য করে। চায়ে এটি বেশি দেওয়ার প্রয়োজন নেই। চায়ে এর সামান্য দুই-এক ফোটা দেওয়াই যথেষ্ট।

৪. হলুদ:  হলুদ ত্বকের উন্নতিতে খুব ভালো কাজ করে। আর এটি চায়ে দিয়েও পান করা যায়। ত্বক ছাড়াও হজমশক্তি বাড়াতে ও দেহের রক্তের জন্য উপকারি উপাদান হিসেবে কাজ করে হলুদ। আর চায়ে দিলে এটি স্বাদের তেমন কোনো পরিবর্তন আনবে না। আর উপকারি উপাদান হিসেবে সহজেই তা দেহ গ্রহণ করতে পারবে।

৫. বাসিল পাতা: অনেকটা পুদিনা পাতার মতোই ব্যবহার করা যায় বাসিল পাতা। এটি হার্বাল চায়ে প্রয়োগ করা হলে তা আপনার হজমশক্তির উন্নতিতে কাজে আসবে। এটি শরীরের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে শক্তি যোগায়। এ ছাড়াও এটি টেনশন ও মাথাব্যথা কমাতে সাহায্য করে।

৬. ক্যায়িন মরিচ: স্বাস্থ্যগত দিক থেকে উপকারি লাল এক ধরনের মরিচ এটি। এটি শরিরের রক্তচলাচল বৃদ্ধি করে, চাপ কমায় ও বিপাক প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। আপনার হার্বাল চায়ে সামান্য পরিমাণে এটি প্রয়োগ করলেই উপকার পাওয়া যাবে।

৭. ল্যাভেন্ডার তেল: ল্যাভেন্ডার নামে বেগুনি রঙের এক ধরনের সুরভিত ফুল ল্যাভেন্ডার। এর তেলের রয়েছে নানা উপকারি গুণ। এটি আপনার চায়ে প্রয়োগ করা হলে তা যেমন মানসিক চাপ কমাবে তেমন আপনার ঘুমের সমস্যা দূর করবে ও নার্ভাস সিস্টেমের উন্নতি করবে। এটি চায়ে অতি সামান্য পরিমাণে (দুই-এক ফোটা) দিলেই চলে।

তাহলে আজ থেকে আপনার প্রতিদিনের হারবাল চায়ের সাথে যুক্ত হোক উপাদান গুলো আর আপনার চায়ের স্বাদ বাড়িয়ে দিয়ে হোক স্বাস্থ্য উপযোগী চা।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G