স্ত্রীকে গলা কেটে হ্ত্যা করল স্বামী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৫:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

imagesব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিউটি আক্তার (২৭) নামে এক গৃহবধূকে তার স্বামী গলাকেটে হত্যা করেছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে কসবা পৌর এলাকার কালিকাপুরে এ ঘটনা ঘটে।

বিকেলে নিহতের লাশ ময়নাতদেন্তর জন্য জেলা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী মহসীন মিয়া পলাতক রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাঈন উদ্দিন জানান, সকাল ১১টার দিকে ওই দম্পতির ছয় মাস বয়সী শিশু সন্তানের চিৎকার শুনে আশেপাশের লোকজন মহসিন মিয়ার বাড়িতে জড়ো হয়। এ সময় তারা ঘরে ঢুকে বিউটি আক্তারের রক্তমাখা লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার পরপরই ওই গৃহবধূর স্বামী মহসিন মিয়া বাড়ি থেকে সটকে পড়ে।

ওসি আরও জানান, ঘাতক মহসীন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে বিকেল নাগাদ এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।বিউটি আক্তারের বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

 

প্রতিক্ষণ/এডি/রাজিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G