মোহাম্মদপুর,রামপুরায় ককটেল বিস্ফোরণে আহত দুই

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১১:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

images (4)রাজধানীর মোহাম্মদপুর ও রামপুরায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই জন আহত হয়েছেন।শনিবার সকালে এ ঘটনা ঘটে।

 মোহাম্মদপুর এলাকায় যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ২ জন সামান্য আহত হন। শনিবার সকাল ছয়টায় লোহারগেট এলাকা এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার এসআই সাত্তার  এ তথ্য নিশ্চিত করে জানান,  সকাল ছয়টায় ঢাকা উদ্যানের সামনে যানজাবিল পরিবহনের একটি বাসে দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় নজরুল ইসলাম ও নুরু মিয়া নামে দুই ব্যক্তি সামান্য আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

অন্যদিকে,রাজধানীর রামপুরায় ককটেল বিস্ফোরণে ঘটিয়ে পালানোর সময় আটক হয়েছেন এক যুব্ক।শনিবার সকাল  ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।রামপুরা থানার এসআই তৌহিদুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুমন (২৮) নামে এক যুবক রামপুরার হাজীপাড়ায় পেট্রোল পাম্পের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

বিস্ফোরণে কেউ আহত হয়নি বলে জানান এসআই তৌহিদ।

 প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G