পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা আইআরজিসি’র

প্রকাশঃ মার্চ ২৮, ২০২৬ সময়ঃ ৩:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৮ অপরাহ্ণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালীর যেকোনো করিডোর এখন থেকে ব্যবহার বন্ধ। আইআরজিসির বক্তব্য, ওই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলপন্থী দেশের বন্দর থেকে আসে বা সেখানে যাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) আইআরজিসির নৌবাহিনী তিনটি ভিন্ন দেশের কনটেইনার জাহাজকে বাধ্য করেছে ফিরে যেতে। এই জাহাজগুলো অনুমোদিত করিডোরে প্রবেশের চেষ্টা করছিল। আইআরজিসির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলা রয়েছে বলে ভুল তথ্য প্রচার করার পরই এসব জাহাজ এগোতে চেয়েছিল।

সংস্থাটি সতর্ক করেছে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় কোনো জাহাজ যদি চলাচলের চেষ্টা করে, তা “কঠোর পরিণতি” ভোগ করবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ১০টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে।

একই সময়ে, আইআরজিসি উপসাগরীয় দেশগুলোর বেসামরিক জনগণকে সতর্ক করেছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব এলাকায় নিরাপদ দূরত্বে সরে যেতে। সংস্থার আরও বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনারা যেখানেই উপস্থিত থাকবে, সেখানেই হামলার নির্দেশ রয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশগুলোর হোটেলগুলোকে সতর্ক করেছেন যেন তারা মার্কিন সেনাদের আশ্রয় না দেয়। তিনি অভিযোগ করেছেন, মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিসে লুকিয়ে সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G