রান্নাঘরের উপকরণেই তৈরি স্বাস্থ্যকর গুঁড়া, পেটের গ্যাসে মিলবে আরাম

প্রকাশঃ এপ্রিল ২০, ২০২৬ সময়ঃ ১১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ অপরাহ্ণ

অনেকেই খাওয়ার পর পেটফাঁপা, ঢেকুর বা বুক-পেটে অস্বস্তিকে তেমন গুরুত্ব দেন না। তবে পুষ্টিবিদদের মতে, এই সমস্যা যদি বারবার দেখা দেয়, তা হলে ধরে নিতে হবে হজম প্রক্রিয়ায় কোথাও গড়বড় হচ্ছে। এমন পরিস্থিতিতে সাময়িক স্বস্তি পেতে কিছু ঘরোয়া উপায় কাজে আসতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই তৈরি করা যায় একটি মিশ্রণ, যা হজমের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটি বানানো সম্ভব।

যা লাগবে:
অ্যালোভেরা জেল, লেবু, জোয়ান, আমলকি, স্বাদমতো কালো নুন। চাইলে অল্প হিংও ব্যবহার করা যেতে পারে।

প্রস্তুত প্রণালী:
সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে শুকিয়ে নিতে হবে। রোদে, বাতাসে বা রান্নাঘরের স্বাভাবিক পরিবেশেই শুকানো যায়। শুকিয়ে গেলে এটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে।

খাওয়ার নিয়ম:
এক কাপ ঈষদুষ্ণ জলে এক চামচ মিশ্রণ গুলিয়ে ধীরে ধীরে পান করতে হবে।

কখন খাবেন:
ভারী খাবার খাওয়ার পর, ব্যস্ত দিনে কিংবা অস্বস্তি অনুভব করলে এটি খাওয়া যেতে পারে। চাইলে অফিস বা বাইরে নিয়েও রাখা যায়।

সম্ভাব্য উপকারিতা:
এই মিশ্রণের প্রতিটি উপাদানই হজম প্রক্রিয়ায় ভূমিকা রাখে। জোয়ানে থাকা থাইমল পাচক রস নিঃসরণ বাড়াতে সাহায্য করে। হিং গ্যাস কমাতে সহায়ক এবং অন্ত্রের পেশিকে শিথিল করে। অ্যালোভেরা পেটের প্রদাহ কমাতে ভূমিকা রাখে। লেবু পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। আমলকি হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। কালো নুন অতিরিক্ত গ্যাস কমাতে সাহায্য করে।

তবে এই ঘরোয়া উপায়টি স্থায়ী সমাধান নয়। নিয়মিত পেটফাঁপা, তীব্র ব্যথা, বমি ভাব বা হজমে বড় ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G