জিমেইলে এ যুক্ত হলো নতুন ফিচার

প্রকাশঃ এপ্রিল ২২, ২০২৬ সময়ঃ ১০:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৮ অপরাহ্ণ

ই-মেইল নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন একটি ফিচার যুক্ত করেছে Google। এখন থেকে Gmail-এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে ই-মেইল পাঠাতে পারবেন। ফলে স্মার্টফোন থেকেই সংবেদনশীল তথ্য আরও সুরক্ষিতভাবে আদান-প্রদান করা সম্ভব হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই নিরাপদ ই-মেইল পাঠাতে পারবেন। ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।

তবে সব ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপ্টেড হবে না। ব্যবহারকারীকে ই-মেইল লেখার পর ‘লক’ আইকনে ক্লিক করে ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশন চালু করতে হবে। এনক্রিপ্টেড ই-মেইল প্রাপকের ইনবক্সে সাধারণ মেইলের মতোই দেখা যাবে, কিন্তু এর ভেতরের তথ্য থাকবে সুরক্ষিত।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন এমন একটি প্রযুক্তি, যেখানে বার্তা পাঠানোর সময়ই তা কোডে রূপান্তরিত হয় এবং কেবল নির্দিষ্ট প্রাপকই সেটি ডিকোড করে পড়তে পারেন। ফলে মাঝপথে অন্য কেউ সেই তথ্য পড়তে পারে না, এমনকি প্ল্যাটফর্ম নিজেও নয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G