টানা ৮৪ দিন সূর্যাস্তহীন সময় কাটাবে যে দেশের মানুষ

প্রকাশঃ মে ১৪, ২০২৬ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

আলাস্কার উত্তর প্রান্তের ছোট শহর উটকিয়াগভিক এখন এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। শহরটিতে আপাতত বিদায় নিয়েছে রাত। বিরল ‘মধ্যরাতের সূর্য’ ঘটনার কারণে আগামী টানা ৮৪ দিন সেখানে সূর্যাস্ত দেখা যাবে না।

আর্কটিক অঞ্চলের ভেতরে অবস্থিত এই শহরে সম্প্রতি মৌসুমের শেষ সূর্যাস্ত হয়েছে। এখন আগামী ২ আগস্ট পর্যন্ত দিন-রাতজুড়ে আকাশে সূর্যের আলো দেখা যাবে।

শুধু উটকিয়াগভিক নয়, আলাস্কা-র আরও কয়েকটি এলাকাতেও দীর্ঘ সময় ধরে দিনের আলো থাকবে। ফেয়ারব্যাঙ্কস শহরে প্রায় ৭০ দিন ধরে সূর্যের উপস্থিতি দেখা যায়। এছাড়া অ্যাঙ্করেজ-এ গ্রীষ্মকালে রাত গভীর পর্যন্ত আকাশে সূর্য দেখা যায়।

বিশেষজ্ঞদের ভাষ্য, পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকার কারণে এমন ঘটনা ঘটে। বছরের এই সময়ে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে পৃথিবী নিজের অক্ষে ঘুরলেও সূর্য পুরোপুরি দিগন্তের নিচে নামে না।

এ কারণেই আর্কটিক অঞ্চলের কিছু স্থানে গ্রীষ্মের সময় রাতের অন্ধকার প্রায় হারিয়ে যায়। দীর্ঘ সময়জুড়ে অবিরাম দিনের আলোর এই প্রাকৃতিক ঘটনাই ‘মধ্যরাতের সূর্য’ নামে পরিচিত।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G