স্বর্ণের বাজারে আবারও দামের পতন

প্রকাশঃ মে ২২, ২০২৬ সময়ঃ ১০:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ পূর্বাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সমন্বয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৬ টাকা কমানো হয়েছে। এতে প্রতি ভরির নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮৮১ টাকা।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন নির্ধারিত এই দর কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সমন্বয়ের মাধ্যমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ১৫৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৯৭৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, তখনও মূল্য হ্রাস করা হয়েছিল।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম মোট ৬৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমানো হয়েছে। এছাড়া ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G