নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

প্রকাশঃ মে ২৮, ২০২৬ সময়ঃ ১০:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ অপরাহ্ণ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি মনে করেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করাই যথেষ্ট নয়, সেই প্রবৃদ্ধির সুফল জনগণের জীবনেও প্রতিফলিত হতে হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রামের কাট্টলী দারুচ্ছালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সরকার পরিস্থিতি উন্নয়নে কাজ করছে এবং অর্থনীতিকে স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন।

তিনি জানান, এবারের কোরবানির ঈদে বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। সাধারণত ঈদ মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, কিন্তু এবার বেশ কিছু পণ্যের দাম সহনীয় পর্যায়ে ছিল বলে দাবি করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার চায় দ্রব্যমূল্য এমন পর্যায়ে রাখতে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জনগণের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের কাছেই দায়বদ্ধ। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং ধীরে ধীরে এর ইতিবাচক প্রভাব সাধারণ মানুষ অনুভব করতে পারবেন। 

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G