ভয়াবহ তাপদাহে পুড়ছে ৩৪ জেলার মানুষ, আপাতত মিলছে না স্বস্তির খবর

প্রকাশঃ জুন ১, ২০২৬ সময়ঃ ১০:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ অপরাহ্ণ

জ্যৈষ্ঠের দাবদাহে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি।

তীব্র গরমের পাশাপাশি দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টির দেখা মিলছে না। তবে কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে। এদিন সবচেয়ে বেশি ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফ এলাকায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তবে বৃষ্টি হলেও আপাতত তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ সোমবারও থাকতে পারে, যদিও এর বিস্তৃতি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, আগামী ৩ জুনের পর থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে মৌসুমি বায়ু টেকনাফ উপকূলের দিকে অগ্রসর হলে দেশের আরও এলাকায় বৃষ্টি বাড়তে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G