গ্রাহকদের জন্য স্বস্তির খবর, জুনে কমলো এলপিজির দাম

প্রকাশঃ জুন ২, ২০২৬ সময়ঃ ১০:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ অপরাহ্ণ

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৬টার পর থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৭ টাকা। ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারে মোট ৫৯৯ টাকা দাম বেড়েছিল।

সাম্প্রতিক এই মূল্য কমানোর ফলে কিছুটা স্বস্তি পেতে পারেন সাধারণ গ্রাহক ও পরিবহন খাতের ব্যবহারকারীরা।

প্রতি / এড / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G