দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে যেভাবে পড়ে যায় বাস

প্রকাশঃ জুন ৫, ২০২৬ সময়ঃ ১১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ অপরাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি র‍্যাম্প পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর পন্টুন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের। এটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়।

ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, বাসটিতে মোট যাত্রী ছিলেন প্রায় ৩৭ জন। সঙ্গে চালক, সহকারীসহ আরও কয়েকজন মিলে বাসে প্রায় ৪০ জন ছিলেন। তবে দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী নেমে যান।

তিনি আরও জানান, বাসটি ৭ নম্বর ঘাট দিয়ে ফেরিতে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় পাশের আরেকটি ফেরিতে যানবাহন ওঠানামা চলছিল। এক পর্যায়ে বাসটি র‍্যাম্পে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের অংশে ধাক্কা দেয়। এতে র‍্যাম্প ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় চালক ও সহকারী বাসের ভেতরে ছিলেন। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগেও গত ২৫ মার্চ একই দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হয় বলে জানা যায়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G