যে ৩৬ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

প্রকাশঃ জুন ৭, ২০২৬ সময়ঃ ১০:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ অপরাহ্ণ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ আরও এক ধাপ পিছিয়েছে। সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৬তম, যা আগের র‌্যাঙ্কিংয়ে ছিল ৯৫তম।

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত মে মাসের পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে। সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে ভিসামুক্ত, পৌঁছানোর পর ভিসা সুবিধা অথবা অনলাইনে ভিসা আবেদনের মাধ্যমে ভ্রমণ করতে পারেন।

এই তালিকায় রয়েছে বার্বাডোজ, ভুটান, কম্বোডিয়া, ফিজি, জ্যামাইকা, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, সেশেলস, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, ভানুয়াতু, সামোয়া, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জিবুতি ও মাদাগাস্কারসহ আরও কয়েকটি দেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দেশে বাংলাদেশিরা পৌঁছানোর পর ভিসা পাওয়ার সুবিধা পান। আবার কয়েকটি দেশে অনলাইনে ভিসা আবেদন করেও প্রবেশের সুযোগ রয়েছে।

এদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। 

অন্যদিকে তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। চতুর্থ স্থানে জায়গা পেয়েছে ইউরোপের কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G