দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন

প্রকাশঃ জুন ২৬, ২০২৬ সময়ঃ ১০:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে সোনার দাম। এবার সব ধরনের স্বর্ণের গহনার মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে।

বুধবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার (তেজাবী স্বর্ণ) মূল্য কমে যাওয়ায় গহনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এদিকে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায়।

অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ভরিপ্রতি ৩ হাজার ৬৭৪ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, এ ধরনের সোনার এক ভরির দাম এখন ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগে অর্থাৎ ২২ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়। তবে বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণে সেই সিদ্ধান্তের পর অল্প সময়ের মধ্যেই আবার দাম কমানোর ঘোষণা এলো।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্যের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে গহনার দাম নিয়মিত সমন্বয় করা হয়। নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে স্বর্ণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G