মারলে মন্ত্রী-এমপি মারুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

chunnuমানুষ মারতে হলে মন্ত্রী-এমপিদের মারুন, নিরীহ মানুষ মারবেন না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে গিয়ে তিনি হরতাল-অবরোধ সমর্থকদের উদ্দেশ্য করে এ মন্তব্য করেন।

এর আগে চলমান সহিংসতায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২৭ জনের হাতে ২০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে এই অনুদান দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য দগ্ধদেরও সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সংসদ সদস্য শিরিন আক্তার, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক ডা, আবুল কালাম প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/রহমানি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G