বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ পদে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

প্রকাশঃ জুলাই ৩১, ২০২৬ সময়ঃ ১০:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষানবিশ এসবিএ (এপ্রেন্টিস সাব-অ্যাসিস্ট্যান্ট) পদে ৫৮৭ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সংযুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন কার্যক্রম শুরু হবে ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

এক নজরে নিয়োগের তথ্য

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)
  • পদের নাম: শিক্ষানবিশ এসবিএ
  • পদসংখ্যা: ৫৮৭
  • চাকরির ধরন: অস্থায়ী
  • কর্মস্থল: দেশের যেকোনো স্থান
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা
  • আবেদন ফি: ১১২ টাকা (টেলিটক প্রি-পেইডের মাধ্যমে)

শিক্ষাগত যোগ্যতা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

২০২৬ সালের ১ আগস্ট তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

প্রয়োজনীয় দক্ষতা

প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের সক্ষমতা থাকতে হবে। এছাড়া বিদ্যুৎকেন্দ্র, পরিচালন বিভাগ বা উপকেন্দ্র সংশ্লিষ্ট কাজে আগ্রহ ও প্রয়োজনীয় সক্ষমতা থাকলে তা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

আবেদন করবেন যেভাবে

আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত তথ্য জানতে এই লিংক এ ক্লিক করুন। 

আবেদন ফি

আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা জমা দিতে হবে। এই ফি অফেরতযোগ্য।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G