নবম পে-স্কেলের গেজেট যে কোনো সময়, জেনে নিন কার বেতন কত?

প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০২৬ সময়ঃ ১০:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ অপরাহ্ণ

নতুন জাতীয় বেতন কাঠামোর গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গেজেট প্রকাশের সম্ভাবনা থাকায় দিনভর এ নিয়ে চলছে আলোচনা ও অপেক্ষা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনীয় অধিকাংশ কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই যে কোনো সময় গেজেট প্রকাশ হতে পারে।

এর আগে কয়েক দফা সম্ভাব্য তারিখ সামনে এলেও শেষ পর্যন্ত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হয়নি। এবার ১০ সেপ্টেম্বরকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে বৃহস্পতিবার ঠিক কখন গেজেট প্রকাশ হবে, কিংবা শেষ পর্যন্ত এদিনই প্রজ্ঞাপন জারি হবে কি না—এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যেও অবশ্য গেজেট প্রকাশের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেলের খসড়া প্রস্তুতের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের বিভিন্ন ধাপ পার হওয়ার পর খসড়ার ভেটিংও সম্পন্ন হয়েছে। এখন প্রজ্ঞাপন জারির আগে শেষ পর্যায়ের আনুষ্ঠানিক কাজ চলছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বৃহস্পতিবার দিনের যেকোনো সময় গেজেট প্রকাশিত হতে পারে। এ কারণে সরকারি চাকরিজীবীদের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) কার্যক্রমের দিকে।

নতুন পে-স্কেলে থাকছে ২০ গ্রেড

প্রস্তাবিত নতুন জাতীয় বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি গ্রেড রাখা হয়েছে। প্রতিটি গ্রেডে নির্ধারিত হবে নতুন মূল বেতন এবং ধাপে ধাপে তা কার্যকর করার পদ্ধতি।

এর পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় পরিবর্তনের বিষয়েও নির্দেশনা থাকতে পারে। তবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এসব বিষয়ে চূড়ান্ত তথ্য নিশ্চিতভাবে জানা যাবে না।

নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাড়তি মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

যেভাবে বাড়বে মূল বেতন

নতুন কাঠামোয় তুলনামূলকভাবে নিচের দিকের গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার বেশি। ২০তম গ্রেডের বর্তমান মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

তবে বর্ধিত মূল বেতনের পুরোটা একসঙ্গে কার্যকর হবে না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে নতুন বেসিক বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ২৫ শতাংশ তৃতীয় ধাপে যুক্ত হবে।

২০ গ্রেডের নতুন বেতন কাঠামো

গ্রেডবর্তমান মূল বেতনপ্রস্তাবিত নতুন বেতন১ম ধাপ২য় ধাপ৩য় ধাপ
১ম৭৮,০০০১,৫৬,০০০১,০৯,২০০১,৩২,৬০০১,৫৬,০০০
২য়৬৬,০০০১,৩২,০০০৯২,৪০০১,১২,২০০১,৩২,০০০
৩য়৫৬,৫০০১,১৩,০০০৭৯,১০০৯৬,০৫০১,১৩,০০০
৪র্থ৫০,০০০১,০০,০০০৭০,০০০৮৫,০০০১,০০,০০০
৫ম৪৩,০০০৮৬,০০০৬০,২০০৭৩,১০০৮৬,০০০
৬ষ্ঠ৩৫,৫০০৭১,০০০৪৯,৭০০৬০,৩৫০৭১,০০০
৭ম২৯,০০০৫৮,০০০৪০,৬০০৪৯,৩০০৫৮,০০০
৮ম২৩,০০০৪৬,০০০৩২,২০০৩৯,১০০৪৬,০০০
৯ম২২,০০০৪৪,০০০৩০,৮০০৩৭,৪০০৪৪,০০০
১০ম১৬,০০০৩২,০০০২২,৪০০২৭,২০০৩২,০০০
১১তম১২,৫০০২৫,০০০১৭,৫০০২১,২৫০২৫,০০০
১২তম১১,৩০০২৪,৩০০১৬,৫০০২০,৪০০২৪,৩০০
১৩তম১১,০০০২৪,০০০১৬,২০০২০,১০০২৪,০০০
১৪তম১০,২০০২৩,৫০০১৫,৫২০১৯,৫১০২৩,৫০০
১৫তম৯,৭০০২২,৮০০১৪,৮৬০১৮,৭৩০২২,৮০০
১৬তম৯,৩০০২১,৯০০১৪,৩৪০১৮,১২০২১,৯০০
১৭তম৯,০০০২১,৪০০১৩,৯৬০১৬,২০০২১,৪০০
১৮তম৮,৮০০২১,০০০১৩,৬৮০১৭,৩৪০২১,০০০
১৯তম৮,৫০০২০,৫০০১৩,৩০০১৬,৯০০২০,৫০০
২০তম৮,২৫০২০,০০০১২,৯৫০১৬,৪৭৫২০,০০০

২০তম গ্রেডে বেতন হবে ২০ হাজার টাকা

নতুন কাঠামো কার্যকর হলে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হওয়ার কথা রয়েছে। তিন ধাপে এই বেতন কার্যকর হলে প্রথম ধাপে মূল বেতন হবে ১২ হাজার ৯৫০ টাকা, দ্বিতীয় ধাপে ১৬ হাজার ৪৭৫ টাকা এবং তৃতীয় ধাপে ২০ হাজার টাকা।

অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। তিন ধাপে তা যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং শেষ ধাপে ১ লাখ ৫৬ হাজার টাকায় পৌঁছাবে।

৯ম গ্রেডের ক্ষেত্রেও মূল বেতন দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। ২২ হাজার টাকা থেকে এই গ্রেডের বেসিক বেড়ে হবে ৪৪ হাজার টাকা। তিন ধাপে বেতন দাঁড়াবে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা এবং ৪৪ হাজার টাকা।

ভাতা মিলবে নতুন হারে পরে

নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও বিভিন্ন ভাতা একই সময় থেকে নতুন হারে কার্যকর করার পরিকল্পনা নেই। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোয় কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

অর্থাৎ গেজেট প্রকাশের পর সরকারি চাকরিজীবীরা নতুন মূল বেতন কাঠামোর পাশাপাশি কোন ভাতা কখন থেকে কার্যকর হবে, সে বিষয়েও বিস্তারিত নির্দেশনা জানতে পারবেন।

দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নজর এখন গেজেট প্রকাশের দিকে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশা করছে। তবে শেষ পর্যন্ত আজই গেজেট প্রকাশ হবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G