পঞ্চগড়ে শীতের আমেজ, তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২৬ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৭ অপরাহ্ণ

হিমালয়ের কাছাকাছি অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। দিনের বেলায় রোদের তীব্রতা থাকলেও সন্ধ্যার পর আবহাওয়ায় দেখা দিচ্ছে পরিবর্তন। রাত গভীর হলে এবং ভোরের দিকে ঠান্ডার অনুভূতি বাড়ছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় কুয়াশা ও হিমেল বাতাস জানান দিচ্ছে শীতের আগমনের। গত এক দিনের ব্যবধানে জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কমেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এর আগের দিন রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় রাত ও ভোরে শীতের অনুভূতি আরও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে সূর্যের দেখা মিললেও দিনের বেলায় রোদের তাপ বেশ ভালোভাবেই অনুভূত হয়। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবহাওয়ায় ঠান্ডা ভাব বাড়তে শুরু করে। রাত বাড়লে সেই অনুভূতি আরও স্পষ্ট হয়। ভোরে কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে। ফলে দিনের বেলায় গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যা ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। পাশাপাশি রাত ও ভোরের দিকে কুয়াশার প্রবণতাও বাড়ছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনের বেলায় গরম অনুভূত হলেও রাত ও ভোরে ঠান্ডা বাড়ছে।

তিনি আরও জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G