আজকের রাশিফল (১৭ই ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৯:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।

timthumb2মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): অসচেতনতায় কিছু কথা মুখ ফসকে বলে ফেলবেন সকাল বেলাতেই। যাকে বলছেন সে তো আছেই, সঙ্গে নিজের মনেই তৈরি হবে অস্বস্তি। সপ্তাহের প্রথম দিনেই অফিসের পক্ষ থেকে পেয়ে যাবেন দারুন কোনো সুখবর। সহকর্মীর কেউ আপনার সঙ্গে সামান্য দুষ্টিুমির সখ্যতা গড়ে তুলতে চাইবে। ভেবে দেখুন আগপিছ, তারপর তাকে প্রশ্রয় দিন। অর্থভাগ্য সুপ্রসন্নের পথে। বেকারদের কেউ কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবেন খুব দ্রুত।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): প্রথমবারের মতো আজ
কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে। সংবাদটা সুখেরও হতে পারে। আর্থিক সুবিধা পাবেন। বিদেশে যাওয়ার যে পরিকল্পনাটি করেছিলেন তা হয়তো পূরণ হতে যাচ্ছে। অচিরেই শুনতে পাবেন আপনার সাফল্যের কথা প্রিয় বা অপ্রিয় মানুষের মুখে। দিন দিন আপনি আরো মুটিয়ে যাচ্ছেন এখুনি লাগাম ধরুন।

মিথুন (মে ২১- জুন ২০): অবস্থান আরও নড়বড়ে হয়ে যাওয়ার আগেই যাকে ধরার ধরে ফেলুন। বিপদে একবার পতিত হলে সেখান থেকে আর কেউ তুলবে না। সুতরাং বিপদে পড়ার আগেই কাউকে ধরে বসে থাকুন। আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হওয়ার স্বপ্নটি ঘুমের মধ্যেই রাখুন। পৃথিবীর ওপর বৃহস্পতির চাপ বাড়বে। সেজন্য শরীর কিছুটা খারাপ থাকবে।

কর্কট (জুন ২১- জুলাই ২২): কোনো একটি উৎসব পার্টিতে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন। মনের মধ্যে তাই বয়ে চলছে ফুরফুরা বাতাস। কর্মক্ষেত্রে কখন কোন বাতাস বয়ে চলে তার পূর্বাভাস আপনি আগেই পেয়ে যান। তবে আজকের দিনে তার ব্যত্তয় ঘটতে পারে। বিদেশী কোনো বন্ধুর সঙ্গে আজ সময় দিতে হতে পারে। আপনার হাত দিয়ে আজ প্রচুর পরিমাণে নগদ অর্থের আনাগোনা ঘটবে। প্রতিবেশির কারো সামান্য দুরভিসন্ধি ঘটাতে গিয়ে আপনার হাতেই ধরা পড়বে। নিজেকে তখন টিপু সুলতান মনে হতে পারে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): কাউকে কথা দিবেন না আজ। কথা দিয়ে তা আজ আর রাখা হবে না। কর্মক্ষেত্রে যাকে দেখে বেশি খিটমিটে রাগী মনে হয় সে আজ তার স্বভাব ভুলে আপনার সঙ্গে মিশবে। এতে তারই ফায়দা হবে কিন্তু আপনি একদম ঘেঁষবেন না, এটাই আপনার সুযোগ, বড়শিতে মাছ কিন্তু আটকে গেছে এবার শুধু হ্যাঁচকা টান।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): সকালে ঘুম থেকে উঠে মেতে যাবেন দারুন কোনো কাজে। আজ আপনার দিনক্ষণ শুভ। আজ আপনার হাত দিয়ে হয়ে যাবে অনেকগুলো ভালো কাজ। ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালোবাসায় পূর্ণ হয়ে থাকা একটা চা- সন্ধ্যা পেতে পারেন। যা পুরনো জীবনের অনেক স্বাদই ফিরিয়ে দিতে পারে আপনাকে। অর্থযোগ ভালো।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): বন্ধুরা আজ আপনাকে সামনের সারিতে পৌঁছতে সাহায্য করবে। আপনিও খুব বেশি আনন্দ উপভোগ করবেন। আজ আর্থিক লাভ বা ক্ষতির কোনো সম্ভাবনা নেই। অন্যান্য সব বিষয়ে আজ আপনি থাকবেন চাপমুক্ত। প্রিয়জনের সান্নিধ্য পেয়ে যেতে পারেন আচমকা। পরিকল্পনা ছাড়ায় ঘটে যেতে পারে অনেক কিছু। এখন শুধু দেখার পালা।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): কাছের বন্ধুটির সঙ্গে বেধে যেতে পারে তুলকালাম। হতে পারে সেটা খুব সামান্য কারণে। খেলা নিয়ে খুব বেশি উত্তেজিত হবেন না। সময়কে তার নিজস্ব গতিবেগে ক্ষত সারিয়ে তুলতে দিন। পুরনো দিনের কথা মনে করে নস্টালজিক হয়ে যেতে পারেন। এটা আখেরে ভালোই হবে। টাকা হারানোর যোগ আছে। তাই হাতের জিনিসের প্রতি সচেতন থাকুন সব সময়।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): দূরের মানুষের সঙ্গে অবশ্যই বুঝে কথা বলতে হবে। আজ আপনার নতুন বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকর্ষণ সৃষ্টি করার ক্ষমতা আপনার আছে বলেই কাজটা খুব সহজ হবে।কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দিতে পারে ঊর্ধ্বতনের সঙ্গে পরিচিতি। অর্থভাগ্য মন্দ নয়। দূরযাত্রায় জলপথ শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আজ সামান্য দুঃচিন্তায় পেয়ে বসতে পারে আপনাকে। কেন বা কী বিষয়ে তা তাৎক্ষণিক কারণ নির্দেশ করবে। পুরনো কোনো ঘটনা আপনার ধারে কাছে ঘেষবে না। পাওনা অর্থের ফিরতি উপলক্ষে মনে থাকবে শান্তি। প্রিয় মানুষের মিষ্টি কথায় আজ স্নাত হবে মন। গুরুস্থানীয় কারো উপদেশ আজ কানে ঢুকবে না, মাথার ওপর দিয়ে চরে যাবে। দূরযাত্রা বিশেষভাবে শুভ বলা যায়।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ কিছু বাড়তি কাজের চাপ আপনার কাঁধে চেপে বসতে পারে। আপনার অতিরিক্ত ব্যস্ততা প্রেমের সম্পর্কে মৃদু মনোমালিন্য সৃষ্টি করতে পারে। সে আপনাকে সাজা দিতে চাকরি অথবা প্রেম ত্যাগ করার হুমকিও দিতে পারে। কিন্তু ভাই কুম্ভ আপনি তো খুবই পটু এসব ঝামেলা ম্যানেজ করতে। আপনি ভালো করেই জানেন একুল-ওকুল কিভাবে রক্ষা করতে হয়। তাই বলি সময় থাকতে একটু চিন্তা করে রাখেন। কাজ বাদে বাকি সময় আজ রেখে দিন শুধু প্রিয়জনকেই পটাতে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): সবচেয়ে কাছের ব্ন্ধুটির সঙ্গে আজ আপনারও মনটা কিঞ্চিৎ ভারী থাকবে। হাসি ফুটবে হঠাৎ কোনো খবরে। আজ সম্মিলিত কোনো কাজের খোঁজ পাবেন, যা অনেক দিন ধরেই চাচ্ছিলেন। আজ কেন জানি অতিরিক্ত বকবক করতে মন চাইবে। ডানা মেলে উড়ে যেতে চাইবে দূরে কোথাও। পাহাড় আর সমুদ্র আজ খুব আপন মনে হতে পারে। বিশেষ কাজে উপকারের জন্য প্রতিবেশির কারো কাছ থেকে ধন্যবাদ পেতে পারেন।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G