ত্বকের জন্য ভালো ও খারাপ যে খাবার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

imagesস্বাস্থ্যকর খাবার মানেই স্বাস্থ্যকর ত্বক। আর তা যদি হয়ে থাকে আমাদের মুখের ত্বক, তাহলে তো কথাই নেই। মুখের ত্বকেই একটা মানুষের পুরো সৌন্দর্য প্রকাশ পায়। দেহের ও মুখের ত্বক ভালো রাখতে কী কী আমাদের খাওয়া উচিত তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু কোন কোন খাবার গুলো আমাদের ত্বকের জন্য সবচেয়ে ভালো ও কোনগুলো ভীষণ খারাপ তা আমরা অনেকেই জানিনা।

চলুন তাহলে জেনে নিই ত্বকের জন্য যে খাবার সবচেয়ে ভালো এবং যে খাবার গুলো মারাত্মক ক্ষতিকর সে সম্পর্কে।

১. পালং শাক:
আমরা সবাই জানি সবুজ শাকসবজি আমাদের ত্বকের ও দেহের জন্য খুব ভালো। কিন্তু পালংশাক এর গুনাবলি আমাদের ত্বকের জন্য অন্যতম উপকারী বস্তু। পালং শাক এর অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন উপাদান আমাদের ত্বককে ক্যানসার হতে রক্ষা করে এবং ত্বকের প্রয়োজনীয় পুষ্টি যোগায়। তাছাড়া পালং শাক এর বিটা ক্যারোটিন উপাদান ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে, ত্বককে রাখে টান টান ও ত্বকের নতুন ডিএনএ তৈরিতে সহায়তা করে।

২. কাজু বাদাম: ভিটামিন-ই তে ভরপুর কাজু বাদাম আমাদের ত্বক থেকে বয়সের ছাপ কমিয়ে দেয়। কাজু বাদামের নানাবিধ উপাদানের মধ্যে একটি উপাদান হল ‘মনসেচুরেটেড ফ্যাট’ যা দেহের কোলেস্টরোল নিয়ন্ত্রনে রাখে এবং আমাদের ত্বকের সজীবতা রক্ষা করে ত্বকের বয়স কমিয়ে দেয়।

৩. মাছ অনেকেই বলে থাকেন মাছের মজা অন্য কিছুতে নেই। আসলেই কি তাই? তবে যারা মাছ খেতে পছন্দ করেন না তারা জেনে রাখুন যে, আপনার সুন্দর ত্বকের জন্য মাছ এর উপকারিতা অনেক বেশি। মাছের ওমেগা ফ্যাটি এসিড আমাদের দেহের কোষকে সজীব রাখে ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখুন।

৪. সিগারেট ও নেশা দ্রব্য: ধূমপান আমাদের দেহের জন্য ক্ষতিকর তা তো আমরা সবাই জানি। কিন্তু ধূমপানের ফলে আপনার ত্বকের যে কি পরিমান ক্ষতি হচ্ছে তা কি আপনার জানা আছে? ত্বকের ক্যান্সার হতে শুরু করে খুব জটিল চর্মরোগও হতে পারে। তাছাড়া এমন অনেক মানুষ আছেন যারা নেশা করে থাকেন যেমন- অ্যালকোহল, হিরোইন, গাজা ইত্যাদি। এই নেশা দ্রব্য গুলো তিল তিল করে দেহের ভিতরে ও বাহিরের অনেক ক্ষতি করে। তাই সুস্থ থাকতে ও ভালো ত্বকের জন্য ধূমপানসহ সব ধরনের নেশা দ্রব্য ত্যাগ করুন।

৫. ক্যান্ডি: ক্যান্ডি মানেই মিষ্টি জিনিস। মিষ্টি খাওয়া ভালো কিন্তু খুব বেশি খাওয়া কি ভালো? অবশ্যই ভালো না কারণ অতিরিক্তি মিষ্টি জিনিস খেলে তা ত্বককে প্রাণহীন করে তোলে এবং ত্বকে বলিরেখার দেখা দেয়। তাই সুন্দর ত্বকের জন্য অতিরক্তি ক্যান্ডি, চকলেট, অন্য মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৬. লবণ: লবণ আমাদের দেহের জন্য হুমকি সরূপ। লবন আমাদের ত্বকে প্রথমেই ব্রণ তৈরি করে। তাই যেকোন খাবারে লবণের ব্যবহার করুন বুঝে শুনে। যখনই দেখবেন আপনার ত্বক প্রাণহীন ও অনুজ্জ্বল, তখন প্রথমেই লবণ খাওয়া বাদ দিন।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G