ফের রিমান্ডে রিজভী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৪:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rijviরাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার শুক্রবার বিকেলে এ আদেশ দেন। মোহাম্মদপুর থানা পুলিশ শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে পঞ্চম দফায় রিমান্ডে দেওয়া হল রিজভী আহমেদকে।

১৬ ফেব্রুয়ারি রিজভীকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।

১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় রিজভীর পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক। ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম। ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় রিজভীকে তিন দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ।

২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকায় রাত ১০টার দিকে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ও ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ৩ নারীসহ ২৯ জন যাত্রী। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসআই কে এম নুরুজ্জামান মামলা দায়ের করেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G