বাংলাদেশ ৭-০ গোলে ব্রাজিলকে হারিয়েছে ১৯৯০ সালে (ভিডিও সহ)

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০২২ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

বাংলাদেশ একবার ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছিল! এই কথাটিকে দলমত নির্বিশেষে সকলের কাছেই অসত্য, ভিত্তিহীন ও অবিশ্বাস্য মনে হতে পারে। তবে সত্যিই  এই ঘটনাটি ঘটেছিল ১৯৯০ সালে। কখন ও কীভাবে ঘটেছে এই ঘটনা; তা বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে যমুনা টিভির ওয়ার্ল্ড কাপ কার্নিভ্যাল অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন ইইউ’র গণমাধ্যম উপদেষ্টা তৌহিদ ফিরোজ।

১৯৯০ সালের এই ঘটনা সম্পর্কে তৌহিদ ফিরোজ বলেন, বাংলাদেশ থেকে বাংলা একাদশ নামের একটি দল যায় ডানা কাপ এবং গথিয়া কাপ খেলতে। ডানা কাপ এখনও হয়। সেটি হয় ডেনমার্কে। আর গথিয়া কাপ সুইডেনে। এই দুইটি টুর্নামেন্টকে যুবা ফুটবলারদের মিলনমেলা হিসেবে ধরা হয়। সেখানে ফাইনালে গিয়েছিল বাংলা একাদশ এবং ব্রাজিল। সেলেসাওদের বিখ্যাত হলুদ জার্সিতেই মাঠে নেমেছিল ব্রাজিলের অনূর্ধ্ব-১৪ দলের ফুটবলাররা।

সে সময়ে এই অবিস্মরণীয় জয় নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে হওয়া তোলপাড় নিয়েও কথা বলেন ইইউ’র গণমাধ্যম উপদেষ্টা তৌহিদ ফিরোজ। তিনি বলেন, স্পষ্ট মনে আছে, এ নিয়ে সে সময় এদেশে তোলপাড় হয়ে গিয়েছিল যে, বাংলাদেশ ৭-০ গোলে ব্রাজিলকে হারিয়েছে। এবং, ফাইনালে যাওয়ার পথে বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলোকেও ৫-৬টা করে গোল দিয়েছে বাংলাদেশের। বিস্তারিত ভিডিওতে দেখুন—

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G