অভিনয়ে অভিষেক হলো মিথিলার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sumaiya-anjum-Mithila.jpg1422967955523প্রজন্ম’ নামের একটি টেলিছবিতে ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার এবারের মৌসুমের বিজয়ী মিথিলার অভিনয়ে অভিষেক হলো।

এতে তার সহশিল্পী ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দি আলটিমেটম্যান’ আবুল কালাম আজাদ, অভিনেতা তৌসিফ, আবদুল্লাহ রানা ও লায়লা হাসান।

গত কাল থেকে উত্তরার একটি বাড়িতে এর চিত্রায়ন শুরু হয়েচে। চলতি মাসের শেষ সপ্তাহে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘প্রজন্ম’।

অভিনয় প্রসঙ্গে সুমাইয়া আঞ্জুম মিথিলা বলেন, ‘জীবনটা মনে হচ্ছে স্বপ্নের মধ্য দিয়ে কাটছে! বিজয়ের রেশ কাটতে না কাটতেই অভিনয়ের সুযোগ পেয়ে গেলাম। যতোটা সম্ভব ভালো অভিনয়ের চেষ্টা করছি।’

টেলিছবির গল্পে দেখা যাবে নতুন প্রজন্ম ক্রমেই ধাবিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির দিকে। এই তথাকথিত আধুনিক ছেলেদের প্রতি মেয়েরা প্রভাবিত হচ্ছে। ঠিক তেমনি একটি মেয়ে মিথিলা প্রভাবিত হয় তৌসিফের প্রতি। টেলিছবিটি লিখেছেন ও পরিচালনা করছেন আরিফ রহমান।

প্রতিক্ষণ/এডি/ইসলাম

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G