খালেদার বিরুদ্ধে দায়ের হত্যা মামলা তদন্তের নির্দেশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaleda 22সারাদেশে হরতাল-অবরোধ চলাকালে সহিংস হামলায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১ টায় বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের এ আদেশ দেন।

এর আগে সকাল ১০টার দিকে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলামান অবরোধে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় হতাহতের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সে সবের সূত্র উল্লেখ করে বাদী এই মামলাটি করেন।

আরজির বক্তব্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি থেকে সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু এবং সরকারের কোটি কোটি টাকা লোকাসান হয়েছে।

এসব হতাহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গডফাদার হিসেবে উল্লেখ করে বাদী দণ্ডবিধির ৩০২/৩৪/১০৯/১২০-বি ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে এ মামলাটি করেন।

মামলার বাদী আসামিদেরকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করার জন্য আদালতের কাছে প্রার্থনা জানিয়েছেন।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল ছুঁড়ে মানুষ মারা ও কুমিল্লায় পেট্রোল বোমার অপর এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G