গাইবান্ধায় খড়িবোঝাই ট্রাকে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gaibandhaগাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় খড়িবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেলেও কেউ আহত হননি।

পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের কাতুলী মোড় এলাকায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী থেকে খড়ি নিয়ে (বগুড়া-ড-১১-০৬৯৪) একটি ট্রাক পলাশবাড়ী উপজেলা শহরে আসছিল। ট্রাকটি কাতুলী মোড় এলাকায় পৌঁছালে ৮-১০ দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে চালক ও হেলপারকে নামিয়ে আগুন ধরিয়ে দেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান  ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাশকতার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি মুজিবুর রহমান।

এদিকে, হরতালে পুলিশ, র‌্যাব ও বিজিবির টহলের মধ্যে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সকল সড়কে যানবাহন চলাচল করছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোশররফ হোসেন জানান, নাশকতাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/পাপন

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G