চ্যালেঞ্জের মুখে অপু

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

apu bissasঈদের ছবি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন দেশের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস। যদিও অতীতে অনেক চ্যালেঞ্জেরই মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু এবারের চ্যালেঞ্জটা একেবারেই ভিন্নধর্মী।

কারণ এবারের ঈদ প্রতিযোগিতায় অপুকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এ সময়ের আলোচিত তিন নায়িকার সঙ্গে। এরা হলেন- মাহিয়া মাহি, বিদ্যা সিনহা সাহা মিম এবং পরীমনি। বর্তমান প্রেক্ষাপটে অপুর চেয়ে এদের কারও অবস্থানই কম নয়। বরং বর্তমান বক্স অফিসের মূল্যায়ণ অনুযায়ী মাহিয়া মাহির অবস্থান অনেক বেশি শক্ত।

নতুন চমক হিসেবে বিদ্যা সিনহা সাহা মিম ও পরীমনিও কম যান না। অপু বিশ্বাসের প্রধান ভরসা শাকিব খান। শাকিব-অপু জুটির ৬৬ নম্বর ছবি ‘লাভ ম্যারেজ’ ঈদে মুক্তি পাবে। তবে অপুর এই প্রধান ভরসায় এবার ভাগ বসিয়েছেন পরীমনি। শাকিব-পরীমনি জুটির প্রথম ছবি ‘আরো ভালবাসবো তোমায়’ এবারের ঈদে মুক্তি পাবে। অর্থাৎ শাকিব খানকে নিয়ে অপু আর পরীমনির পর্দা লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।

একদিকে পরীক্ষিত জুটি, অন্যদিকে নতুন। এর পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ‘অগ্নি-টু’ নিয়ে পর্দায় আসবেন মাহি। এখন পর্যন্ত জাজ-এর ছবি নিয়ে যতবারই এসেছেন মাহি, ততবারই সফল হয়েছেন। জাজের বাইরে তার সাফল্য নেই। ফলে জাজ মাল্টি মিডিয়ার বিশাল মাপের ছবি ‘অগ্নি-টু’ নিয়ে আসছেন মাহি প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে।

এদের সঙ্গে এবার আছেন লাক্স চ্যানেল আই সুপার স্টার বিদ্যা সিনহা সাহা মিম। চলচ্চিত্রের প্রতি তার আগ্রহটা দারুণ বেড়েছে। অনেকটা নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। ঈদে আসছেন অত্যন্ত ব্যয়বহুল ও সুনির্মিত ছবি ‘পদ্মপাতার জল’ নিয়ে। ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসা অর্জন করেছে। সদস্যরা একটি ভাল সিনেমা হিসেবে চিহ্নিত করে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন।

চলচ্চিত্রে ভাল একটা অবস্থান নিয়ে টিকে থাকার জন্য ‘পদ্মপাতার জল’ ছবির সাফল্যটা মিমের বেশি প্রয়োজন। তার মানে চারজন নায়িকাই আসছেন ৪টি ভাল মানের ছবি নিয়ে। অপেক্ষাকৃত সিনিয়র এবং দীর্ঘদিন এক নম্বর নায়িকার আসনটি ধরে রাখা অপু বিশ্বাসের জন্য এ বছরের ঈদ একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসছে এই তিন নায়িকার কারণে।

মাহিয়া মাহি, বিদ্যা সিনহা সাহা মিম ও পরীমনির সঙ্গে পর্দা যুদ্ধের মাধ্যমে নিজের অবস্থানটা ধরে রাখা অপুর জন্য বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে জয়ী হতে পারলেই তিনি তার ক্যারিয়ারের পালে হাওয়া লাগাতে পারবেন বলে চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন। কারণ বর্তমানে শাকিব ছাড়া অন্য কোন নায়কের সঙ্গে তিনি অভিনয় করেন না। শাকিব খানের উপর একচ্ছত্র আধিপত্য ছিল তার। এবার সেই আধিপত্যে ভাগ বসাতে আসছেন সম্ভাবনাময়ী পরীমনি।

এক শাকিব খানকে নিয়ে এই দুই নায়িকার লড়াইটাই হবে জমজমাট। আর এই লড়াইটাই অপুর জন্য কঠিন চ্যালেঞ্জ বলেও অনেকে মনে করছেন। এই চ্যালেঞ্জে জয়ী হতে পারলে অপু আবার তার অবস্থানটা শক্ত করতে পারবেন।

এসব বিষয়ে অপু বলেন, অতীতে আমি সব চ্যালেঞ্জেই জয়ী হয়েছি। এবারও হবো। ঈদের প্রতিযোগিতায় আমি দর্শকদের বেশি ভালবাসা পাবো বলে বিশ্বাস করি।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G