নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বৈশাখী আমেজে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী উপলক্ষে বিকেল ৩টা থেকে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা টিএসসিতে মিলিত হয়। ফলে পুরো টিএসসি এলাকা পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়। সাংস্কৃতিক অনুষ্ঠান-আড্ডা-গানের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করে বিভাগের শিক্ষার্থীরা।
পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রহমান, বিভাগটির শিক্ষক অধ্যাপক শেখ আব্দুস সালাম, অ্যালমানাইয়ের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/নুর
বিদেশে থাকা শিক্ষার্থীদের জন্য ১০টি সাবধানতা
চবিতে গোপন মদ কারখানায় অভিযান, দুইজন আটক
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
ভূমিকম্প আতঙ্কে ঢাবির বিভিন্ন হলে পাঁচ শিক্ষার্থী আহত
ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ, থানায় মামলা
শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর, শিক্ষার্থীদের দাবি আগের তারিখে ভোট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চবিতে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি
ইবিতে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন
চবির ভর্তিতে থাকছে না পোষ্য কোটা, কমছে আসন
চবির এসবিএস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা-উৎসবে মেধাবৃত্তি পেল অর্ধশতাধিক শিক্ষার্থী