তিন দিনের রিমান্ডে রিজভী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

download (1)বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আাজ রোববার  বিকেলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবির রাজের আদালত।

রিজভীকে দুপুর দুইটা ৫০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাকে গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মামলায় দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি রাত সোয়া নয়টার দিকে বাড্ডা থানাধীন প্রাণ আরএফএলের কার্যালয়ের সামনের রাস্তায় গাজীপুর থেকে যাত্রাবাড়ীগামী অনাবিল পরিবহনের একটি বাস থামায় অবরোধকারীরা। তারা বাসটিতে ভাংচুর এবং পেছনের সিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে যাত্রী ও চালক-হেলপারকে হত্যার চেষ্টা চালায়।

 

প্রতিক্ষণ/এডি/ রিতা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G