পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.  

downloadজেলার কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচান্দা গ্রামে পানিতে ডুবে তানজিলা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মহেশ্বরচান্দা গ্রামের তোরাব আলী শিশুকন্যা তানজিলা বাড়ির পাশের একটি গর্তের কাছে খেলা করছিল। খেলতে খেলতে অসাবধনতাবশত গর্তের পানিতে সে পড়ে যায়।

পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G