ফেরদৌস ও তারিনের ‘পাঁচফোড়ন’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bgফেরদৌস ও তারিন স্বামী-স্ত্রীর? না কোন বাস্তবের ঘটনা নয় এটি। ভালোবাসা দিবসের ‘পাঁচফোড়ন’ উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী তারিন।

এখানে তাদেরকে দেখা যাবে এই ভূমিকায়। ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানে গান রয়েছে দুটি। একটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা।

এর সঙ্গীতায়োজন করেছেন মাহমুদ সানী, কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। নিজের সুর করা একটি গান গেয়েছেন সংগীতশিল্পী শামস্।

এবারের ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে ভালোবাসা দিবসে সদ্য বিবাহিত এক সুখী দম্পতির মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকে থাকছে বিভিন্ন আইটেম। রয়েছে ভালোবাসার বিষয়ক মজার মজার নাট্যাংশ।

বরাবরের মতো এটি নির্মাণ করেছে হানিফ সংকেতের প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G