যৌন উত্তেজক বড়ি জব্দ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

বড়িহিলি সীমান্তের ফকিরপাড়া থেকে ভারতীয় যৌন উত্তেজক বড়ি সেনেগ্রা ২১,৩৬০ পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকাল ১০ টায় বড়িগুলো জব্দ করা হয়।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বিজিবির একটি টহল দল সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালালে চোরাকারবারীদল বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বড়িগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বড়িগুলো বিজিবি কর্তক নির্ধারিত সিজার মূল্য ৩২ লাখ চার হাজার টাকা। বড়িগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/হাসি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G