অনাবৃষ্টি, কিশোরকে নগ্ন করে ঘোরানো হলো গ্রাম

প্রকাশঃ জুন ১৮, ২০১৬ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

_f972c6b8-3439-11e6-a1a7-3aade94c5b51

ভারতের কর্নাটকের চিত্রদুর্গ অঞ্চলের পান্ডারহাল্লি গ্রাম। সে গ্রাম জুড়ে চলছে খরা। শুকিয়ে গেছে ফসলি জমি। শুকিয়ে গেছে জলাধার। বৃষ্টি আনতে বরুণ দেবতা অর্থ্যাৎ পানির দেবতাকে সন্তুষ্ট করাটা জরুরি ছিল। বরুণ দেবতাকে সন্তুষ্ট করতে তাই এক কিশোরকে নগ্ন করে ঘোরানো হল গোটা গ্রাম!

সম্প্রতি এমনটাই ঘটেছে কর্নাটকের পান্ডারহাল্লি গ্রামটিতে।

এই পুরো ঘটনাটি মোবাইলে তুলে ইন্টারনেটে ছাড়া হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই তা নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।

ভিডিওতে দেখা যাচ্ছে এক কিশোরকে নগ্ন করে তার হাতে বিগ্রহ ধরিয়ে দেয়া হয়েছে। তারপর সেই বিগ্রহ মাথায় নিয়ে গোটা গ্রাম ঘুরছে ওই কিশোর। রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে পুজো করা হচ্ছে ওই বিগ্রহকে। তারপর নগ্ন ওই কিশোরের মাথায় কয়েক কলসি জল ঢালা হয়। দেয়া হয় নতুন পোশাক।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G