অনিশ্চয়তা সাধারণ মানুষকে শঙ্কায় ফেলে দিয়েছে
প্রতিক্ষণ ডেস্ক
যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যাওয়ার অনিশ্চয়তা সাধারণ মানুষকে শঙ্কায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
অন্যদিকে সরকারের প্রতি আস্থা না থাকায় অভিজিৎ ও দীপনের স্বজনরা হত্যার বিচার চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায় সভা তারা এ মন্তব্য করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘অভিজিতের স্ত্রী, দীপনের বাবা বা অন্য কোন নাগরিক কেউ এই সরকারের কাছে বিচার চায় না। এই বিচার না চাওয়ার কথাটা আসছে সেটা কেন? অর্থাৎ সরকারের প্রতি পরিপূর্ণ একটি অনাস্থা তৈরি হয়েছে।’
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘যে কোন মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে এই যে একটা অনিশ্চয়তা সবার মনে। মানুষ নিজেদের নিরাপত্তা সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছে। এর অবসান করতে হলে গোটা জাতীকে ঐক্যবদ্ধ হতে হবে।’
প্রতিক্ষণ/এডি/বিএ






















