অনুপ চেটিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে

প্রকাশঃ নভেম্বর ১১, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

Anup Chatiaস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে আদালতের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের আইনের মাধ্যমে এ দেশের কারাগারে সাজা ভোগ করেছেন অনুপ। তার সাজা শেষ। তিনি যেহেতু বিদেশি, তিনি আমাদের দেশ ত্যাগ করতে চেয়েছিলেন। তাই আদালতের নির্দেশে আমরা তাকে ছেড়ে দিয়েছি।’ বুধবার ‍দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 তিনি জানান, বাংলাদেশে আটক অনুপ চেটিয়াসহ উলফার মোট তিনজন সদস্যের শাস্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। উলফার অন্য দুই সদস্য হলেন বাবুল শর্মা ও শক্তি প্রসাদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুপ চেটিয়াসহ উলফার তিন সদস্যকে কাশিমপুর কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। আজ তারা বর্ডার পার হয়েছেন।’

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর-১০ এ জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০১৫ উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়ে আমার জানা নেই।’

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত।

শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারত অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানায়। বিভিন্ন সময় আলোচনা হলেও অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়নি। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G