‘অপহৃত’ চিকিৎসক ৭ মাস পর ফিরেছেন

প্রকাশঃ জুন ১, ২০১৭ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৬ অপরাহ্ণ
ডা. ইকবাল মাহমুদ

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি থেকে ‘অপহৃত’ চিকিৎসক ডা. ইকবাল মাহমুদ সাত মাস পর লক্ষ্মীপুরের বাসায় ফিরেছেন।

বুধবার দিবাগত রাতে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের নতুন গো-হাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ব্যাপারে উদ্ধার হওয়া ডা. ইকবালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাকে ফিরে পেয়ে পরিবারের স্বজনরা আনন্দিত।

ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা। তিনি স্বাস্থ্য বিভাগের মহাখালীতে কর্মরত ছিলেন।

এর আগে গত বছরের ১৪ অক্টোবর ভোররাতে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে চিকিৎসক ইকবাল মাহমুদকে অপহরণ করা হয় বলে পরিবার দাবি করে। এ ঘটনায় ১৫ অক্টোবর রাতে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর রাত ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রয়েল কোচ বাসে করে ঢাকায় যান ইকবাল। তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেসথেসিয়ার ওপর প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাস থেকে নামলে সেখানে থাকা একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলের কাছে একটি ক্লোজড সার্কিট ক্যামেরায় মাইক্রোবাসের পেছনে পুলিশের একটি পিকআপ ভ্যানও যেতে দেখা যায়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G