অপেক্ষায় মির্জা ফখরুল

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Fakhrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাড়ে ৫ মাস কারাবন্দী থাকার পর মুক্তির অপেক্ষায় রয়েছেন।

আজ সোমবার যে কোনো সময় কারাগার থেকে মুক্তি পেতে পারেন তিনি।

নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় তাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ রোববার বহাল রাখেন আপিল বিভাগ। আদেশের কপি ওই দিনই নিম্ন আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবীরা

নিম্ন আদালত থেকে এটি কারা কর্তৃপক্ষের হাতে যাওয়ার পরই কর্তৃপক্ষ যাচাই করে ফখরুলকে ছেড়ে দেবেন বলে আশা করছেন তারা।

ফখরুলকে গ্রেপ্তার দেখানো আরো তিনটি মামলায় তার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে না যাওয়ায় আজ কারাগার থেকে তার মুক্তি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত মির্জা ফখরুলের বিরুদ্ধে ৭৯টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে গেল বছরের শেষের দিকে ও চলতি বছরে দায়ের করা হয় ৭টি মামলা। এ ৭ মামলার সবগুলোতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে- নাশকতার পরিকল্পনা, উসকানি ও প্ররোচনার।

এই সাত মামলার মধ্যে শেষ যে তিনটি মামলায় ফখরুল কারাগারে আটক ছিলেন গত ২১ জুন ওই তিন মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সেখানেও আগের আদেশই বহাল থাকে।

বিএনপির এ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে পুলিশ অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত তার জামিনের মেয়াদ বহাল থাকবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক হন মির্জা ফখরুল।

বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন।

ফখরুলের আইনজীবী ও তার পরিবারের সদস্যরা বলছেন, মির্জা ফখরুল ইসলামের হৃদযন্ত্রে চারটি ব্লক রয়েছে, এর তিনটিতে রিং বসানো হয়েছে। অর্থাৎ ৮০ ভাগ ব্লক হয়ে গেছে তার। এখন তার গলার ধমনিতে (নার্ভ) প্রতিবন্ধকতা ধরা পড়েছে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G