অফিসে ঢুকে বিএনপি নেতাকে পিটুনি

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপিবিএনপির নয়াপল্টনের কার্যালয়ে ঢুকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর ২টার দিকে কার্যালয়টির চতুর্থ তলায় অবস্থিত যুবদল ঢাকা মহানগর উত্তরের অফিসে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল জানান, দলীয় কার্যালয়ের চতুর্থ তলায় যুবদল মহানগর উত্তরের অফিসে আবদুস সালাম বসে ছিলেন। হঠাৎ করে ২০-২৫ জন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে সালামের ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়।

তিনি জানান, সালামকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিন থেকে চারটি সেলাই দেয়া হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G